বাড়িরাজ্যএডিসি নিয়ে রাজবাড়ীর মনোভাব মনে করিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা

এডিসি নিয়ে রাজবাড়ীর মনোভাব মনে করিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : শুক্রবার পেচারথলে বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ নং করমছড়া কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সাধন কুমার চাকমা সমর্থনে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। জন সমাবেশের আগে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলে বামফ্রন্ট কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। পরে আয়োজিত জন সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ‌তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের রাজ পরিবারের তীব্র সমালোচনা করেন।

 তিনি বলেন, বহু রক্ত দিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে এডিসি তৈরি হয়েছে। ১৯৭৯ সালে প্রথম এডিসি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তখন শ্লোগান উঠে “রক্ত দেবো কিন্তু এডিসি দেব না!” আমাদের সাংসদ বানিয়ে দিল্লি পাঠান। সেখানে এডিসির আইন বাতিল করব আমরা। এই কথা বলে অত্যন্ত সুকৌশল ভাবে কংগ্রেস জনজাতির শিক্ষিত যুবক শ্যামচরণ ত্রিপুরা, হরিলাল দেববর্মা, বিজয় রাঙ্খলকে রাজবাড়ীতে নিয়ে আসে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের মা বিভু কুমারী দেবী এবং বাবা কীরিট বিক্রমের কাছে। তারপরই ত্রিপুরা উপজাতি যুব সমিতি তৈরি হয়।

তারা আওয়াজ তুলে “লাল সাদা চিনি না কারোর তলে থাকি না।” যাতে খুব সহজে পাহাড়িদের বোকা বানানো যায় তার জন্য এই আওয়াজ তোলা হয়। এভাবে রাজ্যের পাহাড়ি অংশের মানুষকে বেকুব বানানোর জন্য চেষ্টা করেছিল বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিনের জনসমাবেশে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব সহ মনোনীত প্রার্থী। পরে রাজকান্দি বাজারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বদরবুর হালামের সমর্থনে জনসভার আয়োজন করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য