স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ঝড়ের গতিতে প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি। মঙ্গলবার ২২ কাঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এইদিন কাঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রের মনাইপাথর এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় নির্বাচনি জনসভা। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যী।
সাথে ছিলেন বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা, বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাঞ্চের সভাপতি উত্তম দাস, ধনপুর মন্ডলের সভাপতি বিপুল মজুমদার, প্রদেশ মহিলা মোর্চার সদস্যা তনুশ্রী ত্রিপুরা সহ অন্যান্যরা। এইদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিপ্রা মথার সমালোচনা করেন। তিনি এডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে দাবি জানান শ্বেত পত্র প্রকাশ করার জন্য। একই সঙ্গে তিনি বলেন, যারা রাজার কথা শুনে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর চেষ্টা করছে তারা সাবধান হয়ে যান, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না, জেলে যেতে হবে।

