স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ : ঘর থেকে নববিবাহিত যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনা রাজধানীর গোর্খাবস্তি নতুন পল্লী এলাকায়। মৃত যুবকের নাম সুশান্ত দে। শুক্রবার সকালে বসার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার। যুবকের পিতার দাবি, মায়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তার বড় ছেলে। মায়ের সাথে ছেলের প্রায় সময় ঝগড়া হতো। পরবর্তী সময় তার মা কয়েক দিনের জন্য বাড়ি ছেড়ে চলে যেতেন।
আবার বাড়িতে ফিরতেন কিছুদিন পর। কিন্তু এবার নিজেকেই শেষ করে দিল তার বড় ছেলে। শুক্রবার সকালে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করার পর কোনরকম সাড়া মেলেনি। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেহ ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত সুশান্তের বয়স ২৮ বছর। দু মাস আগে বিয়ে করে সুশান্ত। এর মধ্যে এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়ে তার স্ত্রী। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

