বাড়িরাজ্যসুষ্ঠু বদলির নীতি না থাকার কারণে বিদ্যালয়গুলির অবস্থা বেহাল, পড়াশোনা লাটে

সুষ্ঠু বদলির নীতি না থাকার কারণে বিদ্যালয়গুলির অবস্থা বেহাল, পড়াশোনা লাটে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ :   সুষ্ঠু বদলির নীতি না থাকার কারণে রাজ্যের বিদ্যালয়গুলির অবস্থা বেহাল। পড়াশোনা লাটে উঠছে। সুবিধাভোগী কিছু শিক্ষক-শিক্ষিকা বছরের পর বছর ধরে আগরতলা শহর সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যালয়গুলির মধ্যে চাকরি করে আসছেন। তাদের বদলি না থাকার কারণে পূর্বতন সরকারের আমলের মতই রাজ্যের গ্রাম পাহাড়ের বিদ্যালয় গুলির মধ্যে শিক্ষক সংকট চরম আকার ধারণ করছে। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৫৮০ পড়ুয়ার জন্য শিক্ষক মাত্র ৫ জন। দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে শিক্ষক স্বল্পতা চলছে।

পরিস্থিতি এতটাই করুণ যে, প্রায় ৫৮০ জনের বেশি ছাত্রছাত্রীর ক্লাস নেওয়ার জন্য রয়েছেন মাত্র ৫ জন শিক্ষক। শিক্ষক-ছাত্রের অনুপাত এখানে কার্যত প্রহসনে পরিণত হয়েছে।প্রায় সাত বছর ধরে চলছে অচলাবস্থা। স্কুল সূত্রে জানা গেছে, এই সমস্যা নতুন নয়। প্রাথমিক বিভাগ শুরু হওয়ার পর থেকে দীর্ঘ প্রায় সাত বছর ধরে এই শিক্ষক সংকট চলছে। বর্তমান পাঁচজন শিক্ষকের মধ্যে আবার একজন নির্বাচনি কাজে ব্যস্ত। ফলে গড়ে ৪ জন শিক্ষককে সামলাতে হয় প্রায় ৬০০ শিশু। কোনো শিক্ষক শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত কারণে ছুটিতে থাকলে পড়াশোনা লাটে উঠে। তা এক প্রকার ভাবে স্বীকার করেছেন প্রাথমিক বিভাগের প্রিন্সিপাল মিঠু দেবনাথ। তিনি বলেন, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু রাজ্যে শিক্ষক স্বল্পতা থাকায় নতুন শিক্ষক দেওয়া যাচ্ছে না। শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের শ্রেনী কক্ষ আলাদা করে ক্লাস করাতে পারছে না। তবে দপ্তর এবং সরকারের উদাসীনতা কবে ভাঙবে সেটাই মুখ্য বিষয়! শুধুমাত্র ভোট ব্যাংকের কথা চিন্তা করে যদি সুষ্ঠু বদলির নিতি আনতে সরকার খামখেয়ালীপনা করে তাহলে এর প্রভাব পড়ছে গ্রাম পাহাড়ের বিদ্যালয় গুলির উপর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য