স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মার্চ: ইনস্টিটিউট অব অ্যাডভ্যান্স স্টাডিস ইন এডুকেশনের উদ্যোগে দেশব্যাপী এনপিএসটি ও এনএমএম বাস্তবায়নের জন্য অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির জন্য এক দিনের রাজ্য স্তরের কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নল্লু। তিনি বক্তব্য রেখে বলেন শিশুদের কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য বিশেষ গুরুত্ব দিতে হবে।
পাশাপাশি নতুন প্রযুক্তির আওতায় এনে তাদের বিকাশ করতে হবে। কেউ যদি ভাবে শিশুরা জানে না, বুঝে না, তাহলে সেটা ভুল। শিশুরা অনেক বেশি জানে। তাদের সঠিকভাবে আরো বেশি মানসিক এবং শারীরিক বিকাশ ঘটানো মূল উদ্দেশ্য হতে হবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল।

