বাড়িরাজ্যমনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত

মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মার্চ:  বৃহস্পতিবার ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত মনোনয়নপত্র জমা দেন। ধর্মনগর সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করতে যান তিনি। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়। সেখানে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানি চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন প্রার্থী অমিতাভ দত্ত। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মানিক দে, জেলা সম্পাদক অভিজিত দে সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

প্রার্থী অমিতাভ দত্ত বলেন মানুষের সাড়া দেখে বুঝা যাচ্ছে ধর্মনগরের মানুষ বিজেপি থেকে মুক্তি চাইছে। ধর্মনগর বাসী উপ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বামফ্রন্ট সরকারের আমলের শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনবে। এর জন্য মানুষ পুরোপুরি ভাবে প্রস্তুত হচ্ছে। পাশাপাশি আগামী দিন শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের জন্য ধর্মনগরে কাজ করা হবে বলে মানুষের কাছে আশ্বাস দিচ্ছেন। আরো বলেন গত আট বছর ধরে ধর্মনগরে অনুন্নয়ন এবং তার সঙ্গে লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস, তোলাবাজি, নেশার রমরমা চলছে। গত কয়েকদিন ধরে রাজ্যে সরকার আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠে। কারণ ধর্মনগরে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ নিয়ে ব্যাপক সমস্যায় আছে মানুষ।

একই সঙ্গে পানীয় জলের সংকট চলছে। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোন বিবৃতি নেই। প্রত্যেকটা পরিবার আক্রান্ত পানীয় জল এবং বিদ্যুতের কারণে। আর এ সময়ে সারা রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই এগুলি থেকে মুক্তি দিতে এবং ধর্মনগরের ঐতিহ্য রক্ষা করার জন্য উপ নির্বাচনে বড় লড়াই হবে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ধর্মনগর শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মহকুমা শাসকের দপ্তর চত্বর সহ গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়ন ছিল ধর্মনগর থানার পুলিশ, টিএসআর বাহিনী এবং আধা-সামরিক বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য