বাড়িরাজ্যরেগুলেটরী কমিশনের অফিসে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়ে শুনানি

রেগুলেটরী কমিশনের অফিসে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়ে শুনানি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ :  ত্রিপুরা বিদ্যুৎ নিগম বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জন্য রেগুলেটরী কমিশনের নিকট আবেদন জানিয়েছে। এর প্রতিবাদে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন মাশুল বৃদ্ধির তীব্র আপত্তি জানিয়ে রেগুলেটরী কমিশনের নিকট আবেদন পত্র দাখিল করেছে। বুধবার রেগুলেটরী কমিশনের অফিসে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

 এই শুনানিতে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে ‘ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন’ অংশগ্রহণ করে মাশুল বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধীতা করে এবং গ্রাহকদের স্বার্থে মাশুল বৃদ্ধি না করার জন্য বিভিন্ন যুক্তি উত্থাপণ করে। তাছাড়াও উত্থাপণ করা হয় যে সামান্য ঝড় বৃষ্টিতেই রাজ্যের বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পরে। সঠিক পরিষেবা প্রদান করতে পরিবাহি লাইন রক্ষনাপেক্ষনে আউটসোসিং বাতিল করে কর্পোরেশনের নিজস্ব লাইনম্যান এবং মিটার রিডার নিয়োগ করার দাবি জানানো হয়। পুরানো মিটার বা নস্ট মিটার বদল করার ক্ষেত্রে বিদ্যুৎ আইন অনুসারে ৭-দিন পূর্বে নোটিশ পাঠানোর দাবিও জানানো হয়। শুনানিতে কোন অবস্থাতেই রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা যাবে না এই দাবি ‘ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন’ -এর পক্ষ থেকে উত্থাপণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী, কার্যকরী সদস্য এডভোকেট হরকিশোর ভৌমিক এবং মিলন চক্রবর্ত্তী। পরে এই মাশুল বৃদ্ধির প্রস্তারের বিরুদ্ধে তীব্র গ্রাহক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে এক প্রেস বিবৃতি প্রকাশ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য