Saturday, March 14, 2026
বাড়িরাজ্যপ্রার্থীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা বিজেপি-র, অভিযোগ প্রার্থীর

প্রার্থীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা বিজেপি-র, অভিযোগ প্রার্থীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ :ধর্মনগর বিধানসভা আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই এবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে করা এক পোস্ট ঘিরে। বিজেপি দলের এক সদস্যের করা ওই পোস্টকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানাল সিপিআইএম। শনিবার বিকেলে সিপিআইএম-এর উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানান দলের নেতৃবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই(এম) মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত,জেলা সম্পাদক অভিজিত দে,ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায় সহ দলের অন্যান্য নেতৃত্ব। জানা যায়, গত ১২ মার্চ বিজেপি দলের সক্রিয় সদস্য জহুর উদ্দিন তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ধর্মনগর শহরের ঈদগাহের জমি দখল করে বাড়ি নির্মাণ, রাস্তা তৈরি এবং দোকান ভিটা গড়ে তুলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা উপনির্বাচনের প্রার্থী অমিতাভ দত্ত। তবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগকে সরাসরি খারিজ করে দেন অমিতাভ দত্ত। তিনি বলেন,“এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভুল তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই নেই। আমাকে এবং আমার দলকে বদনাম করার উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যা প্রচার করা হচ্ছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ধর্মনগর ঈদগাহ কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে তারাও স্পষ্টভাবে জানিয়েছেন যে এধরনের কোনো অভিযোগ তাদের কাছে নেই। অমিতাভ দত্ত স্পষ্ট ভাষায় জানান, যদি আগামী এক সপ্তাহের মধ্যে জহুর উদ্দিন সামাজিক মাধ্যমে করা ওই পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা না চান বা তার অভিযোগের ভুল স্বীকার না করেন, তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সিপিআই(এম) নেতৃবৃন্দের দাবি, আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের মিথ্যা প্রচার চালানো হচ্ছে। তারা বলেন, নির্বাচনের আগে এ ধরনের অপপ্রচার করে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যার বিরুদ্ধে দল আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে। রাজনৈতিক মহলের মতে, উপনির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য