Saturday, March 14, 2026
বাড়িরাজ্যপরিবারের অভাব সমস্যা কেড়ে নিল এক যুবকের প্রান

পরিবারের অভাব সমস্যা কেড়ে নিল এক যুবকের প্রান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ :তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকায় এক ২৪ বছর বয়সী যুবকের দেহ উদ্ধার। নাম প্রণজিৎ দাস। জানা যায়, শুক্রবার রাতে পরিবারের অগোচরে প্রণজিৎ দাস আত্মহত্যার পথ বেছে নেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে, প্রণজিৎ শান্ত স্বভাবের যুবক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা হতবাক। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর্থিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে প্রণজিৎ। প্রণজিৎ দাসের এই মর্মান্তিক মৃত্যু আবারও সামনে আনল মানসিক চাপ ও আর্থিক সংকটের ভয়াবহ পরিণতি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য