স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ :আগামী রবিবার অর্থাৎ ১৫ মার্চ ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার্স সংঘের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে শুক্রবার তাদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এ সংবাদ জানান সংগঠনের সভাপতি রনজিৎ দে।
তিনি আরো বলেন তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন ভারতীয় বরিষ্ঠ নাগরিক পরিসংঘের সভাপতি রবি রমন, সম্পাদক চন্দ্রকান্ত দেশপান্ডে। পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই সম্মেলনে ১১ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দাবিগুলি রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট। পাশাপাশি নতুন কমিটি ও গঠন করা হবে বলে জানান সাংবাদিক সম্মেলনে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

