Friday, March 13, 2026
বাড়িজাতীয়প্রতিকূল আবহাওয়া, কোকরাঝাড় সফর বাতিল প্রধানমন্ত্রীর, গুয়াহাটি থেকে ভার্চুয়ালি করবেন একাধিক প্রকল্পের...

প্রতিকূল আবহাওয়া, কোকরাঝাড় সফর বাতিল প্রধানমন্ত্রীর, গুয়াহাটি থেকে ভার্চুয়ালি করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন

গুয়াহাটি, ১৩ মাৰ্চ (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে অসমে পদার্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরকালে তিনি রাজ্যের বিভিন্ন স্থানে ৪৭,৭০৩ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।

আজ গুয়াহাটি এসে প্রথমে কোকরাঝাড় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেখান থেকে সন্ধ্যায় গুয়াহাটিতে আসার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার দরুন কোকরাঝাড় সফরের কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে সূচি পরিবর্তন হলেও কোকরাঝাড়ের জন্য নির্ধারিত ৪,৫৭০ কোটি বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পগুলি গুয়াহাটির কইনাধরা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গুয়াহাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য