তেহরান, ১২ মার্চ (হি.স.): ফের তেলের ট্যাঙ্কারে হামলা চালালো ইরান। বুধবার রাতে ইরাক উপকূলে দু’টি তেলের ট্যাঙ্কারে হামলা চালায় তারা। দু’টি জাহাজই অন্য দেশের পতাকাবাহী হলেও একটির মালিকানা স্বত্ব রয়েছে মার্কিন সংস্থার হাতে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা অন্য মাত্রা নিয়েছে। বিস্ফোরণের পরেই দু’টি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দও শোনা হয়েছে। মৃত্যু হয়েছে এক জনের। দু’টি ট্যাঙ্কারে ৪ লক্ষ ব্যারেল তেল ছিল বলে জানা গিয়েছে।
কুয়েতের দক্ষিণ দিকে চলে ড্রোন হামলা। আহত হয়েছেন দুই বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে এই ড্রোন হামলা চালানো হয়। এই হামলার নেপথ্যে ইরান রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। হামলার জেরে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

