Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তিন সদস্যের টিমের বৈঠক

উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তিন সদস্যের টিমের বৈঠক

উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তিন সদস্যের টিমের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা  ১২ মার্চ : বৃহস্পতিবার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তিন সদস্যের টিমের ধর্মনগর প্রশাসন ও আরক্ষা দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। জেলা শাসক কার্যালয়ের হলে ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন সংক্রান্ত পর্যালোচনা সভা ​অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ভারতের নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এন টি ভুটিয়া, সেক্রেটারি সন্তোষ কুমার দুবে, সেকশন অফিসার বিজয় গুপ্ত, উত্তর ত্রিপুরা জেলা শাসক চাঁদনী চন্দ্রান, জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, অতিরিক্ত সিইও, ৫৬-ধর্মনগর কেন্দ্রের আর.ও, ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরী, কাঞ্চনপুরের মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিক।

 প্রশাসন সূত্রে জানা যায়, ৫৬ নং ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এই বৈঠক। যদিও ৫৬-ধর্মনগর উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রশাসনিকভাবে সার্বিক ক্ষেত্রে সম্পূর্ণ প্রস্তুত বলে জানালেন ডি এম চাঁদনী চন্দ্রান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha