বাড়িরাজ্যএস.ইউ.সি.আই-র বিক্ষোভ

এস.ইউ.সি.আই-র বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা   ১১ মার্চ :গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন এস.ইউ.সি.আই-র। পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ভারতবর্ষ। গালফ ওয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেন গ্যাসের মূল্য বৃদ্ধি হল ? তার প্রতীবাদ জানিয়ে বুধবার রাজধানীর বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এস.ইউ.সি.আই।

তারা এইদিন প্রশ্ন উত্থাপন করে এত বড় দেশে ছয় মাসেরও কেন গ্যাস মজুদ নেই। সংগঠনের পক্ষ থেকে এইদিন দাবি জানানো হয় সিএনজি, পিএনজি সহ রান্নার গ্যাসের সিলিন্ডারের বর্ধিত মূল্য প্রত্যাহারের। সংগঠনের নেতৃত্বরা এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য