Monday, August 10, 2026
বাড়ি রাজ্য অনুপ্রবেশের সময় ধৃত বাংলাদেশি

অনুপ্রবেশের সময় ধৃত বাংলাদেশি

অনুপ্রবেশের সময় ধৃত বাংলাদেশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা   ১১ মার্চ :  ত্রিপুরার সীমান্ত দিয়ে অবাধে চলছে অনুপ্রবেশ। এবার বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় লঙ্কামুড়া বি ও পি -র বিএসএফের হাতে আটক এক বাংলাদেশী অনুপ্রবেশকারী। তাকে আটক করা হয় রাজধানীর জয়পুর সীমান্ত এলাকা থেকে। তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, লঙ্কামুড়া বিওপি-র বিএসএফ জওয়ানরা টহলদারির সময় দুজন অনুপ্রবেশকারীকে দেখতে পায়। এর মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় বিএসএফ জওয়ানরা।

তারপর তাকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার নাম সাইমন মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এলাকায়। বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের ধারণা ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে বহু তথ্য উঠে আসতে পারে। তাদের সাথে দালাল চক্র জড়িত থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha