স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১১ মার্চ : মঙ্গলবার গভীর রাতে মনুবাজার থানার অন্তর্গত কলা ছড়া উত্তর ভূরাতলী পঞ্চায়েতের রামগুয়া গ্রামে এক দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে সৃষ্টি হয়েছে। এদিন গ্রামের বিপ্লব রায়, কমল দাস এবং সুনীল দাস তিন বাড়ীতে একদল চোরেরা হানা দিয়ে ঘরের বারান্দার গ্রিলের তালা ও দরজা ভেঙ্গে প্রবেশ করে ২ থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় তিন লাখ টাকা ও রাবার নিয়ে যায়।
সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরতে গিয়ে তারা বলেন বিগত দুই দিন ধরে কলাছরা কালাপানিয়া ন্যাচারেল পার্ক মেলা চলছে, সেই সুবাদে মঙ্গলবার সবাই মেলাতে গিয়েছিল। রাত ১ টা নাগাদ বাড়িতে এসে দেখেন বারান্দার গ্রিল ও ঘরের দরজা খোলা। ঘরে প্রবেশ করে দেখেন চোরেরা সব আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এসব দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে ঘটনা দেখে মনুবাজার থানায় খবর দেন। পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে বাড়ির মালিকে নামধাম লিখে নিয়ে যায়। বাড়ির মালিকের ধারনা নেশাগ্রস্ত যুবকরা এই চুরির ঘটনায় যুক্ত বলে ধারনা।

