বাড়িরাজ্যসিপিআইএম নেতার গাড়ি, বাড়ি ও রাবার বাগানের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে পথ...

সিপিআইএম নেতার গাড়ি, বাড়ি ও রাবার বাগানের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২ মার্চ : সিপিআইএম নেতার গাড়ি, বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা এবং রাবার বাগান ধ্বংস করে দেয় বলে অভিযোগ। প্রতিবাদে সালেমা থানাধীন জয়ন্তী বাজার এলাকায় সড়ক অবরোধ করে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবী জানায় সিপিআইএম। অভিযোগের নিশানা শাসকদলের দিকে।

জানা যায়, রবিবার গভীর রাতে কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকার বাসিন্দা সি পি আই এম-এর সালেমা অঞ্চল কমিটির সদস্য তথা তপশীলি জাতি সংগঠনের অঞ্চল সম্পাদক নারায়ণ নমঃশূদ্রের বাড়িতে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়। দুষ্কৃতিরা এখানেই খান্ত থাকে নি। দুষ্কৃতিরা নারায়ণ নমঃশূদ্রের ৩০০ রাবার গাছে কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার পূর্বেও ১৬ জানুয়ারি নারায়ণ নমশূদ্রর বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা। আগুন দিয়ে একটি অটো পুড়িয়ে দেওয়া হয়। তারপর ৩১ জানুয়ারিতে ফের একবার একই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

 ১ মার্চ রাতের বেলায় একই ঘটনা সংগঠিত করে দুষ্কৃতিরা। সোমবার সি পি আই এম ধলাই জেলা ও কমলপুর মহকুমা কমিটির নেতৃত্ব এই এলাকা গিয়ে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। এইদিন সি পি আই এম দলের পক্ষ থেকে জয়ন্তীবাজার এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। সিপিআইএম ধলাই জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে  শাসক দলকে নিশানা করে বলেন, ধলাই জেলার মধ্যে সবচেয়ে সন্ত্রাস অবলিত এলাকা হলো সালেমা ব্লক সদর সহ আশপাশ এলাকা। ২০১৮ সালের পর থেকে বিজেপির নেতৃত্বদের নির্দেশে শাসকদলের দুর্বৃত্ত বহুবার স্থানীয় দলীয় কার্যালয়ে এবং সিপিআইএম নেতৃত্ব ও কার্যকর্তাদের বাড়ি ঘরের উপর আক্রমণ চালিয়েছে। এই শাসক দল প্রতারক এবং বিশ্বাসঘাতক হিসেবে মানুষের কাছে তারা পরিচয় দিয়েছে। কারণ ভোটের আগে তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। একটা প্রতিশ্রুতিও কার্যকরী করেনি। তাই মানুষ যখন এ সরকারের উপর ক্ষুদ্ধ, তখন হতাশা থেকে সন্ত্রাস বাড়িয়ে বিরোধীদের উপর আক্রমণ করছে এবং হুলিয়া জারি করেছে সিপিআইএম করা যাবে না। তিনি আরো বলেন গত আট বছরে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের অপশাসন মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নামলেই নারায়ন নমঃশূদ্রের বাড়িতে আক্রমণ চালিয়েছে। এগুলি অগণতান্ত্রিক কার্যকলাপ, স্বৈরাচারী কার্যকলাপ এবং গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা ছাড়া আর কিছু নয়। তবে বলার অপেক্ষা রাখে না, রাজ্য রাজনীতিতে প্রতিহিংসা বিরোধীদের উপর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য