Wednesday, October 28, 2026
বাড়ি জাতীয় দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! ছড়ালো চাঞ্চল্য

দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! ছড়ালো চাঞ্চল্য

দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! ছড়ালো চাঞ্চল্য

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): রাজধানী দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! সোমবার দিল্লির একাধিক স্কুলে ইমেলের মাধ্যমে বোমার হুমকি দেওয়া হয়। হুমকি ইমেল পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে পৌঁছে যায় পুলিশ ও দমকল। স্কুল খালি করার পর তল্লাশি চালানো হয়, তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

এদিন সকালে দিল্লির জনকপুরীর মিরা মডেল স্কুলে বোমার হুমকি দেওয়া হয়। এছাড়াও লোধি রোডের সর্দার প্যাটেল বিদ্যালয়েও বোমার হুমকি দেওয়া হয়। এই হুমকির জেরে সপ্তাহের প্রথম দিনে পঠনপাঠন শিকেয় ওঠে। সাম্প্রতিক সময়ে এই বোমার হুমকির ঘটনা উপর্যুপরি বেড়েই চলেছে। ফলে আতঙ্কে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। উল্লেখ্য, দিল্লির কনৌট প্লেসের একটি ব্যাঙ্কেও এদিন বোমার হুমকি দেওয়া হয়। সেই ব্যাঙ্কেও তল্লাশি চালানো হয়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha