বাড়িরাজ্যছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দিল  সচেতন পথচারীরা

ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দিল  সচেতন পথচারীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি :  দুঃসাহসিক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দিল  সচেতন পথচারীরা। ধৃতের নাম জোসেফ রিয়াং। তার বাড়ি উত্তর জেলার দামছড়া থানার অন্তর্গত বংসুল এলাকায়। শুক্রবার ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় নিজের দোকানের সামনে বসে ছিলেন ব্যবসায়ী শিপ্রা রানি দেবনাথ।

অভিযোগ, আচমকা জোসেফ তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।ব্যবসায়ীর চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয়রা ধাওয়া করে তাকে পাকড়াও করেন। ব্যাগ উদ্ধার হলেও শিপ্রা দেবনাথের দাবি, ভেতরে থাকা তিন হাজার টাকা উধাও। অভিযুক্তের কাছে তল্লাশি চালিয়েও টাকা পাওয়া যায়নি। তবে তার কাছ থেকে বিপুল পরিমাণ সিরিঞ্জ উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, নেশাগ্রস্তের কাছে এসব সিরিঞ্জ বিক্রি করত। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। নিখোঁজ টাকার সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য