বাড়িরাজ্যদুই মার্চ থেকে আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

দুই মার্চ থেকে আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি :ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতি এবং রাজ্যের বেহাল অবস্থার অভিযোগ তুলে আগামী দুই মার্চ থেকে আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি কংগ্রেসের তরফে জানানো হয়। দুর্নীতি মুক্ত এবং স্বচ্ছ প্রশাসন গঠনের দাবিতেই তাদের এই আয়োজন। গোটা রাজ্যে সিইও দের কাছে ডেপুটেশন দেবে কংগ্রেসের প্রতিনিধিরা। ২ মার্চ প্রথম পর্বের আন্দোলন হিসেবে আগরতলা পুর নিগমের দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দেবে কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। তিনি বলেন,

দেশে আর.এস.এস পরিচালিত বিজেপি শাসিত প্রায় সব রাজ্যেই এই সময়ে দুর্নীতি-বেআইনি সব ধরনের কাজই আইনসিদ্ধ হয়ে গেছে। ২০১৮ সালের পর সরকার প্রায় সকল দফতরই বাজেট বরাদ্দই হোক, কেন্দ্রীয় প্রকল্প, ডোনার মন্ত্রক, নীতি আয়োগ, বিশ্বব্যাঙ্ক, এডিবি সহ এমন কোনও ক্ষেত্র নেই যেখানে সরকারি অডিট, সিএজি’র রিপোর্ট, সামাজিক অডিট রিপোর্ট সহ প্রায় নিত্যদিনই রাজ্যের গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম সমূহে তথ্যসম্বলিত ছোট-বড় নানা ধরনের কোটি কোটি সরকারি অর্থ লোপাটের খবর বেরোচ্ছে। ১ শতাংশ ক্ষেত্রেও সরকারের বা সংশ্লিষ্ট দফতর বা ব্যক্তির কোনও প্রতিবাদ বা স্পষ্টীকরণ পাওয়া যায়নি। কোনও কোনও ক্ষেত্রে নামকাওয়াস্তে লোক-দেখানো তদন্ত ইত্যাদির কথা বলা হলেও এর ফলে ০.০১ শতাংশও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কখনও জানা যায়নি। সাথে যোগ হয়েছে আর্থিক বেনিয়ম, বিশৃঙ্খলা, অপদার্থতার ফলে কৃষক কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, আদিবাসী কল্যাণ, গ্রামোন্নয়ন সহ অধিকাংশ জনকল্যাণের সাথে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ দফতরে বরাদ্দকৃত অর্থ ফেরত চলে যাচ্ছে। আর্থিক অনিয়মের ফলে স্বাস্থ্য শিক্ষা দফতর সহ বেশকিছু গুরুত্বপূর্ণ দফতরে প্রায়শই বেতন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য