স্যন্দন ডিজিটেল ডেস্ক ২২ফেব্রুয়ারি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো আগরতলা প্রেসক্লাব আয়োজিত একদিনের প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর। জমজমাট এই আসরের ফাইনালে প্রেস ক্লাব ব্লু দলকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রেস ক্লাব ইয়েলো দল
আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস সাব কমিটির ব্যবস্থাপনায় রবিবার সাংবাদিক সদস্য দের মধ্যে একদিনের প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিক দের মধ্যে ৪ টি দল গঠন করা হয়। মোট ৬৪ জন সাংবাদিক এই চারটি দলের মধ্যে রেজিস্ট্রেশন করে। চারজন মহিলা সাংবাদিক চারটি দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার, রাজ্যের প্রাক্তন ২ রঞ্জি ক্রিকেটার অলক সাহা ও শ্যামল দাস। আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব-কমিটির কনভেনার অভিষেক দে সহ আরো অনেকেই।
জমজমাট এই ক্রিকেট আসরে ফাইনালে ৭ উইকেটে প্রেসক্লাব ব্লু দল কে পরাজিত করে চ্যাষ্পিয়ন হয় প্রেসক্লাব ইয়েলো দল। ফাইন্যালে প্রথমে ব্যাট করতে নেমে আগরতলা প্রেস ক্লাব ব্লু দল নির্ধারিত ১০ অভারে ৪ উইকেট হারিয়ে ৯১ রান করে। ব্লু দলের হয়ে ব্যাটিং এ সর্বোচ্চ বাপন দাস ৪৯ রান করে । জবাবে ব্যাট করতে নেমে আগরতলা প্রেস ক্লাবের ইয়েলো দল ৭. ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । ফাইনালে জয়ী দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৮ রান করে মেঘধন দেব। টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় বাপন দাস। অপরাজিত ১০৩ রান করে টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান এর পুরস্কার পায় বিশ্বজিৎ দেবনাথ। সেরা ফিল্ডার হিসাবে নির্বাচিত হয় কিংকর শীল এবং সেরা বোলার এর পুরস্কার পান দিব্যেন্দু দে। ম্যাচ শেষে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা মোটরস্ এন্ড অটোমোবাইল এর ম্যানেজার অমলেন্দু নাথ সহ অন্যান্য অতিথিরা।
স্বাভাবিকভাবেই বিনোদনের মধ্য দিয়ে তিনটা কাটে সাংবাদিক চিত্র সাংবাদিক ক্রিকেটারদের। নিজেদের দায়িত্ব-কর্তব্য পালনের পাশাপাশি এদিন ক্রিকেট খেলার মধ্য দিয়ে সকলেই ক্রিকেটের আমেজ উপভোগ করলেন।

