স্যন্দন ডিজিটেল ডেস্ক ২২ফেব্রুয়ারি : বিগত সরকারের আমলে রাজনীতি, শিক্ষাঙ্গন, খেলার মাঠ সর্বত্রই দূষন যুক্ত পরিবেশ ছিল। বর্তমান সরকার এখনো পর্যন্ত এই দূষণ সাফাই করে চলেছে। রবিবার বাধার ঘাটে দশরথ দেব স্টেডিয়ামে স্টেট গেমস এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে এমনই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রথমবারের মতো বাধারঘাটের দশরথ দেব স্টেডিয়ামে স্টেট গেমস’ এর আনুষ্ঠানিক সূচনা হলো রবিবার। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এর উদ্যোক্তা। ৩ দিন ব্যাপী এই স্টেইট গেমস এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গেমসের পতাকা উত্তোলন করেন পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার। বেলুন উড়িয়ে এর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক খ্যাতনামা রাজ্যের জিমন্যাস্ট শ্রীপর্ণা দেবনাথ মশাল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন। এই মশাল তুলে দেন মুখ্যমন্ত্রী হাতে। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিগত সরকার রাজনীতি, শিক্ষাঙ্গন, খেলার মাঠ সর্বত্রই দূষণ যুক্ত পরিবেশ ছিল। বর্তমান সরকার এই দূষণ যুক্ত পরিবেশ এখনো সাফাই করে চলেছে।
মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়,পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল , আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা বিধানসভার সদস্যা মিনারানী সরকার সহ আরো অনেকেই। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ১৮ টি গেমসে পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতার ইভেন্ট গুলো অনুষ্ঠিত হবে । উত্তর ত্রিপুরার ধর্মনগরে অনুষ্ঠিত হবে খো খো, গোমতী জেলার উদয়পুরে কবাডি, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়াতে ফুটবল, আগরতলার বাধারঘাটে অ্যাথলেটিকস, হকি হ্যান্ডবল ও ভলিবল, আগরতলার এনএসআরসিসিতে জুডু, টেবিল টেনিস, বক্সিং, বাস্কেটবল ও ব্যাডমিন্টন, রেশনবাগানে ওয়েট লিফটিং, এমবিবি কলেজ লেইকে ট্রাইথালন, আসাম রাইফেলস ময়দানে স্কোয়াশ এবং শালবাগান বিএসএফ ক্যাম্পে গলফ খেলা গুলি অনুষ্ঠিত হবে ।

