Friday, February 20, 2026
বাড়িরাজ্যস্বরাষ্ট্র মন্ত্রীর সফরের আগে কংগ্রেসের বিক্ষোভ

স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের আগে কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি :  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার রাজ্যে সফরের কয়েক ঘন্টা আগে ধিক্কার জানালো প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে কালো পতাকা লাগিয়ে রাষ্ট্রীয় ভাষা হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা।

মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন দেশ এক কঠিন পরিস্থিতি অতিবাহিত করছে। এই কঠিন পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের মধ্যে তিন মূল ব্যক্তি হলেন আরএসএস নেতা মোহন ভগবত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের কারণে আজ দেশে ভাষা সন্ত্রাস, অর্থনৈতিক ও সামাজিক সংকট তৈরি হয়েছে। তাই তাদের মধ্যে অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের আগে কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হচ্ছে। তিনি আরো বলেন, আরএসএস দেশ থেকে হিন্দিভাষী লোক ছাড়া বাকি অনুপ্রবেশকারীদের তাড়াতে আজকের এই সম্মেলন অন্যতম তাৎপর্য। গত সাত মাস আগে এই স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে সব অংশের মানুষের উপর চাপিয়ে দিতে চেষ্টা জারি থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য