Friday, February 20, 2026
বাড়িরাজ্যটমটম দিয়ে গাঁজা পাচারের সময় আটক ২

টমটম দিয়ে গাঁজা পাচারের সময় আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি :  আগরতলা শহর যেন নেশার করিডোর হয়ে গেছে। দিকে দিকে আটক হচ্ছে নেশা। রেলপথ এবং সড়ক পথে চলছে পাচার। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ বুধবার বিকেলে এমবিবি কলেজ সংলগ্ন বিজয়া এপার্টমেন্টের সামনে থেকে একটি টমটম আটক করে। টমটমটিতে তল্লাশি চালানোর পর দুইটি ব্যাগ উদ্ধার হয়।

এই দুইটি ব্যাগ থেকে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক করা হয় টমটমে থাকা দুই জনকে। ধৃতরা হল ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা প্রদীপ দাস ও ৭৯ টিলা এলাকার বাসিন্দা আশিস নমো। উদ্ধার হওয়া গাজার বাজার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা হবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি আরও জানান ধৃতদের ৩ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য