Friday, February 20, 2026
বাড়িরাজ্যজঙ্গি আক্রমণের আশঙ্কা, বহিঃ রাজ্যের শ্রমিককে মারধর করে লুটপাট, গুলির হুমকি

জঙ্গি আক্রমণের আশঙ্কা, বহিঃ রাজ্যের শ্রমিককে মারধর করে লুটপাট, গুলির হুমকি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি :   কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগে রাজ্যে জঙ্গি আনাগোনার খবর সংবাদের শিরোনাম দখল করেছিল। এটি বিশ্বস্ত সূত্রে খবর ছিল। কাঞ্চনপুর মহকুমা ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে জঙ্গি প্রবেশের করেছে বলে খবর। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন অবস্থাতে মুখ খোলে নি। এরই মধ্যে বৃহস্পতিবার মাঝরাতে ঘটে গেল এক অনাঙ্কিত ঘটনা। টাকারজলা বিধানসভা কেন্দ্রের শান্তি নগর এলাকায় একটি উন্নয়নমূলক প্রকল্পের কাজ করছিল বহিঃরাজ্য থেকে আসা কিছু শ্রমিক। বুধবার গভীর রাতে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। কেউ কেউ বলছে তারা জঙ্গি ছিল, আবার কেউ কেউ বলছে রাজনৈতিক ছত্রছায়ায় লালিত পালিত দুর্বৃতদের পেশী শক্তির আস্ফালন। মধ্যরাত আনুমানিক দেড়টা থেকে শুরু করে প্রায় তিনটা পর্যন্ত দুর্বৃতরা তাণ্ডব চালিয়ে গেল। বহির রাজ্যের কিছু শ্রমিক যেখানে ঘর তৈরি করেছিল থাকার জন্য সেই ঘরের টিন ক্ষতবিক্ষত হয়ে সন্ত্রাসবাদীর আক্রমণে।

ঘর থেকে শ্রমিকদের বের করে এনে তাদেরকে মারতে মারতে রাস্তায় নিয়ে যায় সন্ত্রাসবাদীরা। কিল, ঘুষি, লাথি সেই সঙ্গে মারধর করা হয় রড দিয়ে। ভেঙে ফেলা হয় মটর সহ বিভিন্ন সামগ্রী। ছিনিয়ে নেওয়া হয় ৩০ হাজার ৫০০ টাকা। এমনকি গুলি করার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। একটি রাজনৈতিক দলের পতাকা ও ছিঁড়ে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে টাকারজলার বিধায়ক বিশ্বজিৎ কলই ঘটনাস্থলে যান। কথা বলেন শ্রমিকদের সঙ্গে। পার্শ্ববর্তী ঘর বাড়িতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারা। ছুটে যায় রাধাপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টাকার জলা বিধানসভার শান্তিনগর এলাকায়। একপ্রকার ভাবে শান্তিনগরে অশান্তি ছড়িয়ে দিল দুর্বৃতরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য