স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার প্রজ্ঞা ভবনে “সিহ্ – বক্স পোর্টাল” এর উপর এক দিবসীয় রাজ্য স্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস সহ অন্যান্যরা।
মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মহিলারা বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার হয়। তাই এই পোর্টাল তৈরি করা হয়েছে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য। কারণ মহিলারা সুরক্ষিত থাকলেই রাজ্য এবং দেশ এগিয়ে যাবে। তাই সরকার চাইছে মহিলাদের আত্মনির্ভর করার পাশাপাশি সুরক্ষিত রাখার।

