Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য পরিষেবা বন্ধ রাখবে উবের বাইক চালকরা

পরিষেবা বন্ধ রাখবে উবের বাইক চালকরা

পরিষেবা বন্ধ রাখবে উবের বাইক চালকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি :  বেকার যন্ত্রণায় বাইক নিয়ে রাস্তায় নেমে শান্তি নেই শিক্ষিত যুবকদের। উবের নামে এক সংস্থার অধীনে আগরতলা শহরে চার শতাধিক বাইক চালক রয়েছেন যারা প্রতিদিন বিভিন্ন এলাকায় বাইক সার্ভিস দিয়ে চলেছেন। দীর্ঘদিন ধরে তারা দাবি করছে তাদের কিলোমিটার অনুযায়ী ভাড়া বৃদ্ধি করার। অথচ সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

 প্রতি কিলোমিটার ৫ টাকা ৪০ পয়সা করে তাদের কাছ থেকে গ্রহণ করা হচ্ছে। কিন্তু শহরের বিভিন্ন রাস্তাঘাট ভাঙা এবং উন্নয়নমূলক কাজের কারণে উবের বাইক চালকদের ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। এরমধ্যে রেট চাট নিয়ে বাইক চালকদের ঘুমে রাখা হচ্ছে। যার কারণে সঠিক ভাড়া বাইক চালকরা মোবাইল ফোনে দেখতে পাচ্ছে না। এবং এই সমস্যাগুলি তুলে ধরার জন্য আগরতলা শহরে কেউ নেই। যার কারনে প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন উবের চালকরা। তাই বুধবার থেকে দুই শতাধিক উবের চালক একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা আর পরিষেবা দেবে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha