Wednesday, February 18, 2026
বাড়িবিশ্ব সংবাদট্রাম্পের দেশে তুঙ্গে হিন্দুবিদ্বেষ, হনুমানকে ‘তৃতীয় বিশ্বের এলিয়েন’ বলে তোপ সমাজকর্মীর!

ট্রাম্পের দেশে তুঙ্গে হিন্দুবিদ্বেষ, হনুমানকে ‘তৃতীয় বিশ্বের এলিয়েন’ বলে তোপ সমাজকর্মীর!

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৮ ফেব্রুয়ারি : প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে ফের অভিযান চালাল আমেরিকা। ধ্বংস করা হল তিনটি মাদকবাহী নৌকা। সোমবার রাতে দু’টি পৃথক ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জন জঙ্গির। মঙ্গলবার এমনটাই দাবি করেছে মার্কিন সেনার সাদার্ন কমান্ড।

সোমবার রাতে গোপন সূত্রে মার্কিন সেনার কাছে খবর আসে, প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে সমুদ্রপথে মাদক পাচার করা হচ্ছে। এরপরই অভিযানে নামে আমেরিকার সেনার সাদার্ন কমান্ড। মার্কিন সেনার দাবি, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও জাহাজগুলি দ্রুত ছুটে চলছিল। তারপরই নৌকাগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, তারা প্রত্যেকেই জঙ্গি ছিল। গোপনে মাদক পাচার করছিল।

সাদার্ন কমান্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে মাদক পাচারকারী নৌকায় অভিযান চালানো হয়েছে। মৃত্যু হয়েছে ১১ জন জঙ্গির। পূর্ব প্রশান্ত মহাসাগরে প্রথম ও দ্বিতীয় নৌকায় ৪ এবং ক্যারিবিয়ান অঞ্চলে তৃতীয় নৌকায় ৩ জন জঙ্গি ছিল।’

উল্লেখ্য, গত বছরে মাদক পাচার রুখতে বিরাট সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা। পূর্বে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার একাধিক জাহাজে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে সেনা। রেহাই পায়নি কলম্বিয়াও। এখনও পর্যন্ত সমুদ্রে মার্কিন সেনার অভিযানে ৫৭ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে শুধু ক্যারিবিয়ান সাগরে। অভিযান জারি রয়েছে প্রশান্ত মহাসাগরেও।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য