Wednesday, February 18, 2026
বাড়িরাজ্যআগুনে ক্ষতিগ্রস্ত কার্যকর্তা এবং অসুস্থ কর্পোরেটরের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

আগুনে ক্ষতিগ্রস্ত কার্যকর্তা এবং অসুস্থ কর্পোরেটরের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি :   রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বিজেপি নেতা রাজেশ দে-র বাড়ি। ঘটনা মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অরুন্ধতী নগর এলাকায়। রাজেশ ৪১ নং বুথের হয়ে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। গত রবিবার তিনি এবং তার ছেলে ও স্ত্রী যখন রাজধানীর উন্নয়ন সংঘ এলাকায় মেলায় ব্যস্ত ছিলেন তখন রাত সাড়ে নয়টার নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দলীয় কর্মী রাজেশের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

প্রাথমিকভাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান ঘটনার সময় রাজেশ এবং তার পরিবারের লোকজন মেলায় ছিল। পরবর্তী সময়ে খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখে গোটা বাড়ি জ্বলছে। গোটা বাড়ি আর রক্ষা করা যায়নি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাড়ির বসত ঘর থেকে শুরু করে একটি অটো গাড়ি। আপাতত তাকে কিছুটা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আরো কিভাবে সহযোগিতা করা যায় তার জন্য জেলাশাসক এবং মহকুমা শাসককে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় দীর্ঘদিন ধরে অসুস্থ। উনার উন্নত চিকসার জন্য রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হবে। বুধবার অসুস্থ কর্পোরেটরের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর শারীরিক অবস্থা খোঁজখবর নেন। কিভাবে দ্রুত সুস্থ করা যায় সে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য