Wednesday, February 18, 2026
বাড়িরাজ্যপ্রভাবশালীদের তান্ডবে অতিষ্ঠ হয়ে উচ্ছেদ হওয়া অসহায় পরিবার গুলি রাস্তায় বসতে বাধ্য...

প্রভাবশালীদের তান্ডবে অতিষ্ঠ হয়ে উচ্ছেদ হওয়া অসহায় পরিবার গুলি রাস্তায় বসতে বাধ্য হলো

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি :  রাজধানীর জয়পুর এলাকায় উচ্ছেদ হওয়া উনিশ পরিবারের পুনর্বাসন মিলেনি গত সাত মাসে। রাস্তার পাশে ফুটপাত দখল করে মাথা গুঁজতে চাইলে প্রভাবশালীদের হুমকির শিকার হচ্ছে। অভিযোগ, গত সাত মাস আগে নদীর পাড়ে বসবাসরত ১৯ পরিবারকে উচ্ছেদ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তারপর তাদের এক মাসের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল বলে দাবি উচ্ছেদ হওয়া পরিবার গুলির। তারপর থেকে তারা রাস্তার পাশে, আবার কেউ ভাড়া বাড়িতে থেকে মাথা গুঁজেছে। এরমধ্যে জয়পুর দক্ষিণ পাড়া এলাকায় গিয়ে রাস্তার পাশে ঠাঁই নেয় তারা।

 তখন স্থানীয় কিছু প্রভাবশালী মানুষ এসে তাদের উপর চড়াও হয়। বুধবার সকাল থেকে তারা দক্ষিণপাড়া এলাকায় বসে বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের বাধা সৃষ্টি করছে। তারা বলছে উচ্ছেদ হওয়া মানুষ এলাকায় সরকারি জমি দখল করে থাকতে পারবে না। তাই তারা বিক্ষোভে শামিল হয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি তারা বিধায়কের সঙ্গে যখন দেখা করেছিলেন তখন তাদের বলে যাওয়া হয়েছিল যে সরকারি জমিতেই থাকার জন্য।

 তাদের জন্য ব্যবস্থা করা হবে। উচ্ছেদ হওয়া এই ১৯ পরিবারের আরো প্রশ্ন, কবে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার? কারণ এক মাসের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছিল তাদের। পরবর্তী সময় দেখা যাচ্ছে সাত মাস অতিক্রান্ত হতে চলেছে। অথচ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। কিন্তু এক মাসের মধ্যেই জমি নির্ধারণ করেছিল সরকার। তাই সরকারের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করে বলেন তারা কি দেশের নাগরিক নয়?

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য