Monday, February 16, 2026
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া মথার

মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া মথার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : ককবরক ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিলেন তিপরা মথার ছাত্র ও যুব সংগঠন। সোমবার আগরতলার মানিক্য কোর্টে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন এবং তিপ্রা আদিবাসী স্টুডেন্টস ফেডারেশনের যৌথ উদ্যোগে গঠিত ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্টের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কনভেনার জন দেববমা। এই দিনের সাংবাদিক সম্মেলনে জন দেববর্মা বলেন, গত ১৪ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করা হয় তাদের সংগঠনের পক্ষ থেকে।

সেই কর্মসূচি  সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের কর্মসূচি জঙ্গিদের কর্মসূচি। এই ধরনের বক্তব্য তীব্র নিন্দা জানান ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্ট। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন রোমান হরফে ককবরক লিপি নিয়ে অন্দোলন কি আপরাধ? যে কোন জাতি তাদের নিজেদের ভাষার অধিকার নিয়ে অন্দোলন করতে পারে। সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা ঠিক নয়। এই দিনের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন রোমান হরফে ককবরক লিপি জনজাতিদের অধিকার। মুখ্যমন্ত্রী এই দাবি এড়িয়ে চলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর দরকার এমন চিন্তা ভাবনা দূর করার জন্য। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন টি এস এফ -এর  সাধারন সম্পাদক মনিষ দেববমা, ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্ট এর সদস্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য