Monday, February 16, 2026
বাড়িরাজ্যজেলাশাসক কার্যালয়ের পাশে ধর্নায় বসলেন তিপরা মথার এমডিসি

জেলাশাসক কার্যালয়ের পাশে ধর্নায় বসলেন তিপরা মথার এমডিসি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এলাকার আওতায় আনার প্রতিবাদে এবং বিশ্রামগঞ্জ বড়জলা এবং চিকন ছড়াতে ৪৯ নং বিএসএফ ব্যাটালিয়ানের হেডকোয়াটার তৈরীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এম.ডি.সি উমাশঙ্কর দেববর্মা সিপাহীজলা জেলাশাসক অফিসের প্রবেশদ্বারের পাশে তিপরা মথার ফ্লাগ ফেস্টুন নিয়ে নতুন কায়দায় ধর্ণায় বসেন। সঙ্গে ছিল দলের কর্মী সমর্থকরা। তিনি জানিয়েছেন, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের অধীনে আনার নোটিফিকেশন জারি হওয়ার ফলে লক্ষ্য করা যায় আমতলী ভিসি অফিস, আইএস অফিস পড়েছে।

অপরদিকে চিকনছড়ার যেখানে বিএসএফের ক্যাম্প তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে মানুষের রাবার বাগান রয়েছে। শুধু তাই নয় এই রাবার বাগান ধ্বংস করে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে অনুপ্রবেশকারীদের পুনর্বাসন দিতে উদ্যোগ নিয়েছে সরকার। জেলার মধ্যে আরও বহু খালী জায়গা রয়েছে। সেই সব জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা না করে কেন সরকার এবং প্রশাসন রাবার চাষীদের বাগান ধ্বংস করে পুনর্বাসনের ব্যবস্থা করতে চাইছে? তাই সরকারের এধরনের একগুয়েমি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে বসতে বাধ্য হয়েছেন বলে জানান এমডিসি উমাশঙ্কর। যতদিন পর্যন্ত সমস্যার সমাধান হবে ততদিন ধর্না চলবে বলে জানান।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর, বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। তবে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে জানা যায় প্রশাসনিক নিয়ম না মেনে যারা শাসকের কার্যালয়ের ১০০ মিটারের মধ্যে ধর্নায় বসেছেন এমডিসি। কিন্তু খবর লেখা পর্যন্ত এমডিসির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন চাইলে কয়েক মিনিটের মধ্যে তাদের জালে তুলে নিতে পারে। অথচ, মেরুদন্ড সোজা করে কড়া ব্যবস্থা নিতে পারছে না হাতে গুনা কয়েকজনের বিরুদ্ধে। অথচ শত শত বেকার যখন মন্ত্রীদের বাসভবনের সামনে জমায়েত হয় তখন তাদের আটক করে নিয়ে যায় পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য