স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : উদয়পুর পৌর পরিষদের জন প্রতিনিধিদের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে রবিবার রাজর্ষি কলাক্ষেত্র প্রাঙ্গণে আয়োজিত হয় এক রক্তদান ও স্বাস্থ্য শিবির। সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এই কর্মসূচি ঘিরে ছিল উৎসাহ উদ্দিপনা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বক্তব্যে রেখে বলেন, নির্বাচিত প্রতিনিধিরা এলাকার কাজে পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্য শিবিরে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান এক মহান দান—এটি শুধু একজন রোগীর জীবন রক্ষা করে না, সমাজে মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

