স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি :শুক্রবার রাতে কমলপুর মহকুমা দক্ষিণ মানিক ভান্ডার পদ্মবিল গ্রামে বাসিন্দা আশা কর্মী দেবযানী দেববর্মার বাড়িতে একদল চোরেরা হানা দেয়। ঘরের বারান্দার গ্রিলের তালা ও দরজা ভেঙ্গে প্রবেশ করে ৭ থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। বাড়ির মালিক দেবযানী দেববর্মা জানান, তার দুই ছেলে, দুই মেয়ে রয়েছে। চাকুরির সুবাদে দুই ছেলে বাইরে থাকে। মেয়েদের বিয়ে হয়ে গেছে।
তিনি একা থাকেন। বাড়ি কাছে সংহতি মেলা চলছে। তিনি আশা কর্মী সুবাদে মেলায় স্বাস্থ্য দপ্তরের ষ্টল থাকায় বিকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন। শুক্রবার রাতে বাড়ি ফিরে দেখেন বারান্দার গ্রিল ও ঘরের দরজা খোলা। ঘরে প্রবেশ করে দেখেন চোরেরা সব আলমারি ভেঙ্গে ৭ থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ টাকা নিয়ে যায়। তারপর কমলপুর থানায় খবর দেন।
বাড়ির মালিক দেবযানী দেববর্মা জানান গত তিনদিন আগে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলেছিলেন চিকিৎসার জন্য। এলাকার লোকজনের ধারনা, দেবযানী দেববর্মার মেলায় চলে যাওয়ার সুযোগ নেয় চোরেরা। নেশাগ্রস্ত যুবকরা এই চুরির ঘটনায় যুক্ত বলে ধারনা।

