Monday, August 10, 2026
বাড়ি রাজ্য অভিযুক্তকে আদালতে তুলল পুলিশ

অভিযুক্তকে আদালতে তুলল পুলিশ

অভিযুক্তকে আদালতে তুলল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি :আমবাসা থানাধীন কুলাই ঠাকুর পল্লী এলাকার নাবালিকা মেয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে একটি সোসাইড নোট লিখে যায়। যেখানে আমবাসা ম্যাগাজিন পাড়ার বিশ্বজিৎ দেব নামে এক যুবকের নাম উল্ল্যেখ রয়েছে। নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে শুক্রবার আমবাসা মহিলা থানায় মামলা দায়ের করা হয়।

মামলার নাম্বার ০১/২০২৬ ধারা প্রয়োগ করা হয় ১০৭ বিএন‌এস। মহিলা থানার পুলিশ অভিযুক্ত বিশ্বজিৎ দেব কে গভীর রাতে গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্ত বিশ্বজিৎ দেবকে ধলাই জেলা আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী অফিসার জয়শ্রী সিনহা। এদিকে এক সাক্ষাৎকারে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha