স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি :মায়ানমার থেকে এসে হাপানিয়া এলাকায় ঘাটি করে বসে থাকা যুবককে গ্রেফতার করলো আমতলী থানা পুলিশ। তার নাম কাবিল আনাম। তার সাথে জড়িত থাকতে পারে আরো অনেকে। তাকে গ্রেফতারের পর রহস্যের দানা বাধতে শুরু করেছে। আমতলী থানার ওসি জানান গত দুই মাস ধরে কাবিল নামে সন্দেহজনক যুবক হাপানিয়া এলাকায় বসবাস করছিল। পুলিশ গোপন খবরে ভিত্তিতে তাকে আটক করে আদালতে তুলে।
কি কারনে সে গত দুমাস ধরে হাঁপানিয়া এলাকায় বসবাস করছে সেটা নিয়ে পুলিশের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে জানিয়েছে কাজের জন্য সে হাপানিয়া এলাকায় থাকে। কিন্তু পুলিশ তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে দেখবে মূল উদ্দেশ্য কি। পাশাপাশি তার সঙ্গে কারা জড়িত রয়েছে সেটাও খতিয়ে দেখবে পুলিশ।

