Monday, August 10, 2026
বাড়ি রাজ্য মর্মান্তিক পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি :শান্তিরবাজার পিটিজি অফিস সংলগ্ন আগরতলা–সাব্রুম জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম গিরিবালা দেবনাথ। তাঁর বাড়ি শান্তিরবাজারের কেসি পাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, TR 03 G 1509 নম্বরের একটি টিপার গাড়ি মহিলাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় সাধারণ মানুষ তাঁকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।

 তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক গাড়িটিকে ধরতে পথ চলতি সাধারণ মানুষ ধাওয়া করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক টিপার গাড়িটিকে ধরতে তল্লাশি অভিযান চলছে বলে পুলিশের কাছ থেকে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha