Thursday, February 5, 2026
বাড়িরাজ্যইট ভাট্টায় মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার

ইট ভাট্টায় মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি : যাত্রাপুর থানার কালীখলা ভিলেজের এক ইট ভাট্টায় মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সকালে। মহিলা শ্রমিকের নাম স্বপ্না টিক্কা, বয়স ২২ বছর। বাড়ি ঝাড়খন্ডে। ঘটনার সম্পর্কে ম্যানেজার সঞ্জয় নাহা বলেন,  বৃহস্পতিবার এই মহিলা শ্রমিক কাজে আসেননি।

কিছুক্ষণ পর খোঁজাখুজি শুরু করে অন্যান্য মহিলা শ্রমিকরা। দেখতে পায় তার ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পায় ঝুলন্ত মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য