স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৫ফেব্রুয়ারি : মেঘালয়ের তাসখাই অঞ্চলের কয়লাখনিতে বিস্ফোরণের ফলে ভয়াবহ ধস নামল। আর সেই বিপর্যয়ের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন শ্রমিক। এখনও নিখোঁজ বহু। শঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। শুরু হয়েছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে, মৃতদের অধিকাংশই অসমের বাসিন্দা।

