Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমেয়রের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করার অভিযান, গরিবের পেটে লাথি দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের

মেয়রের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করার অভিযান, গরিবের পেটে লাথি দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :আগরতলা শহরে একসঙ্গে শুরু হয়েছে উন্নয়নমূলক কাজের কর্মযজ্ঞ। দিকে দিকে রাস্তাঘাট ভাঙ্গা, ড্রেন ভাঙ্গা। নতুন করে সংস্কার করা হবে বলে দাবি সরকার এবং নিগম কর্তৃপক্ষের। গত ১ থেকে দেড় বছর ধরে এই তিক্ত অভিজ্ঞতা শহরবাসীকে নাজেহাল করে ছাড়ছে। সময়োপযোগী সিদ্ধান্তের চরম অভাবে বিষয়ে একাধিকবার খবর প্রকাশ হওয়ার পর নিগম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল শহরের যানজট মুক্ত করতে এবার বুল রাজার চালানো হবে রাস্তার পাশে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের ওপর।

 সে অনুযায়ী ঘোষণাও দেওয়া হয়, তারপর পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা পুর নিগমের উচ্ছেদ অভিযান। মঙ্গলবার রাত থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। মূলত অবৈধ ভাবে দখল করে রাখা ফুটপাতকে দখল মুক্ত করতে এই উদ্ধেদ অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান বুধবার সকালেও জারি রয়েছে। এইদিন সকালে রাজধানীর সিটি সেন্টার সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এইদিন পোস্ট অফিস চৌমুহনী থেকে হরিগঙ্গা বসাক রোড ও শকুন্তলা রোডের দুই পাশে অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ ভাবে দখল করে রাখা ফুটপাত এইদিন দখল মুক্ত করা হয়। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি কমিশনার সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার জানান এই উচ্ছেদ অভিযান এখন থেকে ধারাবাহিক ভাবে চলবে। আগরতলা শহরবাসীর দাবিকে মান্যতা দিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসা করে যাচ্ছে। এতে একদিকে যেমন যানজট হচ্ছে, তেমনি অপরদিকে সাধারন মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। তাই ফুটপাতকে দখল মুক্ত করতে এইদিন থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।  অপরদিকে এক মহিলা ব্যবসায়ী আগরতলা পুর নিগম এবং প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বামী নেই। ছেলে অসুস্থ। প্রতিমাসে ৭ হাজার টাকার ঔষধ লাগে ছেলের।

 এই ভেন্ডার দিয়ে ব্যবসা করে ছেলের ঔষুধের টাকা জোগাড় করতে হয়। পাশাপাশি সংসার পরিচালনা করতে হয়। রাতের বেলায় একটা সময় অভিযান চালিয়ে যেভাবে তার ভেন্ডার ক্ষতিগ্রস্ত করা হয়েছে তা অত্যন্ত অমানবিক। নিগম কর্তৃপক্ষ বলছে রাতে ১১ টার সময় বাড়ি ফেরার সময় যেন ভেন্ডার রাস্তার পাশ থেকে সরিয়ে নেওয়া হয়। একজন মহিলা হয়ে রাস্তার পাশ থেকে ভেন্ডার সরানো করার পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি। বুধবার দুপুর পর্যন্ত চলে নিগমের অভিযান। এদিন দুপুরবেলা রাজধানীর শকুন্তলা রোড এলাকায় এবং পোস্ট অফিস এলাকায় মেয়র দীপক মজুমদার নিজে দাঁড়িয়ে থেকে অভিযানে নেতৃত্ব দেন। ইতিমধ্যে চরম ক্ষোভ ও অসন্তুষ্ট প্রকাশ করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য