বাড়িজাতীয়জম্মু-কাশ্মীরের উধমপুরে ধুন্ধুমার গুলির লড়াই খতম দুই জইশ জঙ্গি।

জম্মু-কাশ্মীরের উধমপুরে ধুন্ধুমার গুলির লড়াই খতম দুই জইশ জঙ্গি।

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৪ ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীরের উধমপুরে ধুন্ধুমার গুলির লড়াই। সেনার ৪ প্য়ারা ইউনিট, আধাসামরিক বাহিনী এবং পুলিশের অভিযানে খতম দুই জইশ জঙ্গি। জম্মুর উধমপুর জেলার মাজালতা এলাকায় একটি জঙ্গলে কয়েক জন জঙ্গি আশ্রয় নিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। তাতেই এল সাফল্য। আরও এক জঙ্গির খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার রাতে সেনার কাছে খবর আসে, তিন থেকে চার জন সন্দেহভাজন জঙ্গি উধমপুরের পার্বত্য এলাকার রামনগরের জাফর জঙ্গলে লুকিয়ে রয়েছে। এর পরেই জঙ্গল ঘিরে অভিযানে নামে সেনার ৪ প্য়ারা ইউনিট, আধাসামরিক বাহিনী এবং পুলিশ। মঙ্গলবারও অব্যাহত ছিল অভিযান। নিরাপত্তাবাহিনী কাছাকাছি আসতেই গুলি চালায় জঙ্গিরা। শেষ পর্যন্ত বুধবার ভোরে ধুন্ধুমার গুলির লড়াইয়ে দুই জইশ জঙ্গির মৃত্যু হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ‘অপারেশন কিয়া’ চালাচ্ছে ভারতীয় সেনা। তারই অংশ হিসাবে সোমবার থেকে উধমপুর জঙ্গলে অভিযান চালানো হচ্ছিল সেনা, আধাসামিরক এবং পুলিশের তিন বাহিনী। সেনা সূত্রে খবর, পিওকে থেকে পাহাড়-জঙ্গলের পথে ভারতে ঢুকেছিল জঙ্গিরা। যদিও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় উদ্দেশ্য সফল হল না সন্ত্রাসবাদীদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য