স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি : রাজধানীর চারিপাড়া স্থিত শান্তি সংঘের উদ্যোগে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এইদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল রক্তদানের পাশাপাশি সকলকে অঙ্গদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। কারণ রক্তদানের মতোই গুরুত্বপূর্ণ অঙ্গদান। পাশাপাশি রক্তদাতাদের প্রশংসা করেন এই দিন রাজ্যপাল। কারণ রক্তের বিকল্প নিয়ে। রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো যায়। রক্তদান শেষে এই দিন এলাকার গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে।

