Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যমারমুখী লরির ধাক্কায় আহত বাইক চালক, আটক ১

মারমুখী লরির ধাক্কায় আহত বাইক চালক, আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি :  মলয়নগর নাকা পয়েন্টে বেপরোয়া গাড়ি ধাক্কায় আশঙ্কাজনক বাইক চালক। ঘটনার পর জানা যায়, সোমবার সকালে আমতলী খয়েরপুর বাইপাস সড়কে লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক। ঘটনাটি ঘটে শ্রীনগর থানার মলয়নগর বাইপাস নাকা পয়েন্টের সামনে। ট্রাক গাড়িটি যার নম্বর হল TR 01 Y 1669, গাড়িটি আমতলী থেকে খয়েরপুর যাওয়ার সময় TR 01 AW 5345 নাম্বারের বাইকটিকে ধাক্কা দেয়, এতে গুরুতর অভাবে আহত হন বাইক চালক অঞ্জন দেব। বয়স ৩৮।

বাড়ি তোলাকোনা এলাকায় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী এবং টিএসআর মিলে উদ্ধার করে। তারপর আনন্দনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় টিএমসি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার চিকিৎসা চলছে। গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়িতে থাকা রাহুল মোদক নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী সময় শ্রীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। সে জানায় গাড়ি চালকের নাম জানেনা। তার বাড়ি জিরানিয়ায়। গাড়িটি নির্মাণ সামগ্রী নিয়ে আমতলী গিয়েছিল।

 সেখান থেকে ফেরার সময় এই ঘটনা। অপরদিকে এক টি এস আর জওয়ান জানান,‌ লরিটি আমতলী থেকে খয়েরপুরের দিকে এবং বাইকটি খয়েরপুর থেকে আমতলী দিকে আসার সময় এই ঘটনা। দুর্ঘটনার পর লরি চালক পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান অতিরিক্ত বেগে এসে গাড়িটি বাইক চালককে ধাক্কা দিয়েছে। পুরো দোষ লরি চালকের। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। আহত বাইক চালকের অবস্থা গুরুতর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। উল্লেখ্য, গোটা রাজ্যের চড়ে ইট বালি বুঝাই করা লরি গুলির যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ নাগরিক মহল। অস্বাভাবিক গতিতে চলাচল করে গাড়ি গুলি। বিশেষ করে রাজধানীর বাইপাস, আখাউড়া রোড, প্রধান জাতীয় সড়ক, বড়জলা সহ বিভিন্ন রাস্তা দিয়ে গাড়িগুলি অতিরিক্ত গতিতে যাতায়াত করায় আতঙ্কে ভুগে পথচারীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য