Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যকৃষকের বাড়িতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে হামলার অভিযোগ

কৃষকের বাড়িতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে হামলার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি : কৃষকের বাড়িতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে হামলার অভিযোগ উঠল কুখ্যাত সমাজদ্রোহী মামন মিয়ার বিরুদ্ধে। ঘটনায় তীব্র আতঙ্ক বিরাজ করছে মধুপুর থানাধীন মধ্য পুরাতল এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে অন্যান্য দিনের মতো রাতেরবেলা রান্নার পর খাওয়ার জন্য রান্না ঘরে যায় মধ্য পুরাতন এলাকার কাকন নাগ ও তার পরিবারের সদস্যরা। এসময় আচমকা ঘনিয়ায়ামারা এলাকার কুখ্যাত সমাজদ্রোহী মামন মিঞা এবং তার ভাই ইউসুফ মিয়া সঙ্গে কিছু বাংলাদেশী যুবক সহ নিরীহ হিন্দু কৃষক কাকনের বাড়িতে আক্রমন চালায়। তাদের আক্রমনে বাড়ির আসবাবপত্র সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়।

এছাড়াও বাড়ির টিনের বেড়া, রান্না ঘরে আক্রমন করে রান্না করা খাবার গুলিও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করে দেওয়া হয়। পরে বাড়ির মালিকের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে মামন সহ তার সঙ্গ পাঙ্গরা বন্দুক দেখায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বাড়ির মালিক বলেন, মামন ও তার সঙ্গ পাঙ্গরা বন্দুক দেখিয়ে যেভাবে হুমকি দিয়েছে তাতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। কানন নাগ আরও অভিযোগ করেন অভিযুক্ত মামুন মিয়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। তার দাবি অনুযায়ী আগরতলা জিআরপি থানায় মামুন মিয়ার বেশ কয়েকবার গ্রেফতার হয়েছে। রাজ্যের পাশাপাশি পুনে এবং রাজস্থান সহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। কাকন নাগ মুখ্যমন্ত্রীর কাছে উক্ত ঘটনার বিচার চেয়ে তার পরিবারের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য