বাড়িরাজ্যভূগর্ভে ক্যাবল স্থাপন ও উদ্ভাবনী প্রযুক্তিতে এগোচ্ছে বিদ্যুৎ বিভাগ: রতন লাল নাথ

ভূগর্ভে ক্যাবল স্থাপন ও উদ্ভাবনী প্রযুক্তিতে এগোচ্ছে বিদ্যুৎ বিভাগ: রতন লাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জানুয়ারি :  রাজ্যে বিদ্যুৎ দপ্তর আগামী  ফেব্রুয়ারি ও মার্চ থেকে লাইভ লাইন রক্ষণাবেক্ষণ কাজ এবং ড্রোন প্রযুক্তি চালু করতে যাচ্ছে।

আজ আগরতলার ৭৯ টিলা, উর্জা ভবনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (টি পি টি এল )-এর তৃতীয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে, এই তথ্য জানিয়েছেন রাজ্য বিদ্যুৎ  মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী জানান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা  এবং বিকশিত ত্রিপুরা  করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্যুৎ।  বিদ্যুৎ ছাড়া কিছুই সম্ভব নয়। নতুন ত্রিপুরা গড়তে হলে আমাদের বিদ্যুৎ খাতকে আধুনিক ও শক্তিশালী করতে হবে। টি পি টি এল শুধুমাত্র তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে না, বরং রক্তদান শিবির, স্বাস্থ্য ক্যাম্প,  এলইডি বাল্ব বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগও চালু করছে। আমাদের মানুষকে স্বনির্ভর করতে হবে এবং একে অপরের প্রতি নির্ভরশীল হতে হবে।

মন্ত্রী আরও বলেন, টি পি টি এল-এর ক্যালেন্ডার উদ্বোধন করা হয়েছে, যা সমস্ত প্রকল্প ও কর্মপরিকল্পনা পর্যবেক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেনক্যালেন্ডারে ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয় বিষয়গুলো উল্লেখ আছে। ফেব্রুয়ারি মাসে লাইভ লাইন রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে, এবং মার্চ থেকে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে। টি পি টি এল তাদের অ্যানথেম ও চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন, সমাজে উদ্ভাবনী পরিবর্তন ও প্রযুক্তি ছড়িয়ে পড়ুক।

মন্ত্রী আরও জানান, বিদ্যুৎ বিভাগ আগরতলা, ধর্মনগর এবং খুমূলুঙ -এ ভূগর্ভে ক্যাবল স্থাপনের কাজ করছে।

প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে টি পি টি এল বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আয়োজনের মাধ্যমে তাদের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। সংস্থা প্রতি বছর এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে সমাজ ও জনসেবায় অবদান রাখে।

রক্তদান শিবিরটি আই এল এস  হাসপাতালের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। সংস্থার সামাজিক দায়িত্ব হিসেবে দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে  এলইডি  বাতি বিতরণ করা হয়েছে, যা সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য