Wednesday, February 4, 2026
বাড়িরাজ্য২৩ -এ জানুয়ারি এবং সরস্বতী পূজায় কোন কমতি থাকবে না নেতাজি সুভাষ...

২৩ -এ জানুয়ারি এবং সরস্বতী পূজায় কোন কমতি থাকবে না নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জানুয়ারি :আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। প্রতিবছরের মত এ বছরও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানে আয়োজন করতে চলেছে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন। একই সঙ্গে এদিন সরস্বতী পূজা হওয়ায় বিশেষ আয়োজন করা হবে বিদ্যালয়ে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন দুটি অনুষ্ঠান একসাথে হওয়ায় কিছুটা সমস্যা হবে।

 তবে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুটি অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি অনুষ্ঠানে সঠিকভাবে করার পরিকল্পনা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিগত বছর গুলিতে সরস্বতী পূজার আয়োজন সকাল আটটা থেকে শুরু হতো। এবছর ২৩ শে জানুয়ারির কারণে সকাল নয়টা থেকে সরস্বতী পূজার আয়োজন করা হবে। বিগত বছর গুলিতে অঞ্জলি সকাল সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যেত। এবছর দুপুর ২ টা পর্যন্ত হবে অঞ্জলি নিতে পারবে ছাত্র-ছাত্রীরা।

অপরদিকে যে শোভাযাত্রার আয়োজন করা হয় নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে, সেই শোভাযাত্রায় কোনো পরিবর্তন আনা হবে না। বিগত বছরগুলির মত ছাত্রছাত্রীরা শঙ্খ বাহিনী, বিভিন্ন সাজে এবং ভলান্টিয়ার হিসেবে অংশ নেবে। কারণ ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলের মধ্যে ব্যাপক উদম লক্ষ্য করা যাচ্ছে বলে জানান প্রধান শিক্ষিকা। তিনি আরো জানান সব প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। সবকিছু সঠিকভাবেই পরিচালনা হবে বলে অভিমত প্রধান শিক্ষিকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য