Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যঅসহায় বাবার উপর শারীরিক নির্যাতন ছেলের

অসহায় বাবার উপর শারীরিক নির্যাতন ছেলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জানুয়ারি :  শ্রীনগর থানার অন্তর্গত ৮ নম্বর পাড়ার স্থানীয় বাসিন্দা প্রীতম দাস নিজেকে রাষ্ট্রবাদী বলে প্রচার করে সব সময়। অথচ এই ছেলের বিরুদ্ধেই যত সব অভিযোগ। এবারই বাবা প্রদীপ দাসকে মারধর করার পর কান কেটে দেওয়ার অভিযোগ উঠল তারই কুলাঙ্গার ছেলে প্রীতম দাসের বিরুদ্ধে।

ঘটনার পর বাবা প্রদীপ দাস চিৎকার শুরু করলে ছুটে আসে এলাকাবাসী। উত্তম মধ্যম দেয় কুলাঙ্গার ছেলেকে। পরে স্থানীয়রা অভিযুক্তকে তুলে দেয় শ্রীনগর থানার পুলিশের হাতে। সভ্য সমাজ যে আরও একবার আক্রান্ত তা এই ঘটনায় স্পষ্ট। অভিযুক্ত ছেলের কঠোর শাস্তির দাবি করে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য