স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধর্ষণ, জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা প্রতিদিন সংঘটিত হচ্ছে। এর মধ্যে গত কয়েক মাসে বাংলাদেশের মৌলবাদী উগ্র বক্তব্যের প্রতিবাদে সোমবার দুপুর বারোটায় বিশ্ব হিন্দু পরিষদ জেলা কমিটি বজরং দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন বিশ্ব হিন্দু পরিদর্শন খোয়াই জেলা কমিটির সম্পাদক সপ্তদ্বীপ আচার্জী, ছিলেন সত্যজিৎ রায়, বিজয় গোপ, অসিত গোপ সহ অন্যান্যরা।
এই কর্মসূচি বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই জেলার সম্পাদক সপ্ত দ্বীপ আচার্জী বাংলাদেশের হিংস্র মৌলবাদীদের জানান দিতে চান, অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে ,অন্যথায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে। আজকের এই প্রতিবাদ মিছিলটি খোয়াই এর শ্রী রাধা কৃষ্ণ মন্দির সংলগ্ন থেকে শুরু করে ভারত বাংলাদেশের চেকপোস্ট অফিস সংলগ্ন এলাকাতে আসতেই বিএসএফ, পুলিশ সিআরপিএফ -এর জোয়ানরা পথ আটকায় এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়।

