বাড়িরাজ্যভয়াবহ বাস দুর্ঘটনায় আহত কুড়ি, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত কুড়ি, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :আগরতলা থেকে যাত্রী নিয়ে কৈলাশহরের উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস গাড়ি। জানা যায় সোমবার  সকালে আগরতলা থেকে যাত্রী নিয়ে TR-01C-1481 নাম্বারের বাস গাড়িটি কমলপুর হয়ে কৈলাশহরের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি সাইকা বাজার পাড় হয়ে গির্জা সংলগ্ন স্থানে যাওয়ার পর রাস্তার বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে যায়। এতে কমবেশি আহত হয় প্রায় ২০ জন যাত্রী। বাস গাড়ির কন্ট্রাকটর উত্তম দাসগুপ্ত ও চালক চন্দন রায় গুরুতর ভাবে আহত হয়।

 আহতদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।  আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রেফার করে দেওয়া হয় কুলাই জেলা হাসপাতালে। আহত এক যাত্রী জানান বাস গাড়ির গতি বেশি থাকার কারনে রাস্তার বাক নেওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নজর রাখার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য