Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যএডিসি দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে, কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

এডিসি দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে, কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জানুয়ারি :এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে জনজাতি এলাকায় মুখ্যমন্ত্রীর কর্মসূচির গতি মিলছে। শত শত ভোটার মুখ্যমন্ত্রীর হাত ধরে যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। একই সঙ্গে চলছে অন্যান্য রাজনৈতিক দলেও যোগদান। লক্ষ্য আসন্ন এডিসি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জনজাতি অংশের মানুষ এবার দল পাল্টাতে শুরু করেছে। আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চলেছে শরিক দল তিপরা মথা।

এদেশের ২৮ টি আসনের মধ্যে ২৮ টি আসন নিয়েই দু’দলের মধ্যে চ্যালেঞ্জ ছোড়াছুড়ি হয়ে গেছে। মঙ্গলবার লংতরাইভ্যালী মহকুমার ছাওমনুতে মেগা যোগদান সভার আয়োজন করা হয় বিজেপি ছাওমনু মন্ডল কমিটির পক্ষ থেকে। এদিন সকাল আনুমানিক ১০টা নাগাদ মনু রেল স্টেশনে নামেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।  সেকানে উনাকে বরন করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপীন ত্রিপুরা, ধলাই জেলা সভাপতি পতিরাম রিয়াং, করমছড়া মন্ডল সভাপতি সনজিৎ রিয়াং। মনুঘাট বাজারে জমকালো এক রোড শো শেষ করে মুখ্যমন্ত্রী চলে যান ছাওমনুতে আয়েজিত যোগদান সভায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এডিসি জুড়েই অনুন্নয়ন আর অনুন্নয়ন চলছে। নানাভাবে ভেলকি ভুলকি দিয়ে এই কোমলমতি জনজাতিদের মিথ্যা বলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। তিনি মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের নাম না করে আরও বলেন, হুঙ্কার দিয়ে বলা হয় জাতীয় দলকে এডিসিতে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু জেনে রাখা ভালো, যত বেশি বলবে তত বেশি ভিতরে এবং প্রতিটি ঘরে যাওয়া হবে।

এডিসির জন্য অর্থ বরাদ্দ হচ্ছে, কিন্তু অর্থ বরাদ্দ অনুযায়ী উন্নয়ন চোখে পড়ছে না। ২৮ টি আসনের মধ্যে ২৮ টি আসনে ই জয়লাভ করবে বিজেপি। গুন্ডাগিরি করে ক্ষমতায় থাকতে পারবেন না বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কে কি করছে সবকিছু তালিকা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন এডিসি-র জন্য অর্থ বরাদ্দ করছে সরকার। অথচ সেই অনুযায়ী কাজ দেখা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী আরও বলেন বাম আমলে হাজার হাজার কংগ্রেস কর্মীরা লাল হার্মাদদের হাতে খুন, ধর্ষণ ও আক্রান্ত হয়েছে। সেই রক্তমাখা হাতের সাথেই কংগ্রেস হাত মিলিয়েছে।  তাদেরকেও জবাব দিতে হবে। আগামী দিনে মাইক্রোস্কোপে সিপিএমকে দেখতে হবে বলে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি তিপরা মথার সঙ্গে ভালোবাসা বিনিময়ের মাধ্যমে সরকার পরিচালনা করার চেষ্টা করেছে।

কিন্তু সেটা যদি তারা না মানে তাহলে সেটা তাদের বিষয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি নিজে থেকে জোট ভাঙবে না। যোগদান সভায় ৭৫৫ পরিবারের ২৪৮৯ ভোটার তিপ্রামথা, সিপিএম দল ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়। যোগদান সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা পূর্ব আসনের প্রাক্তন সংসদ রেবতী ত্রিপুরা, স্থানীয় বিধায়ক শম্ভুলাল চাকমা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপীন দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য